
WhatsApp Web-এ এবার করা যাবে অডিও ও ভিডিও কল, সাথে এসেছে আরও বেশ কিছু নতুন সুবিধা
মেটার জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp, অবশেষে তাদের WhatsApp Web-এ অডিও ও ভিডিও কল করার সুবিধা নিয়ে এসেছে। এতদিন এই সুবিধা ব্যবহার করতে হলে Android App অথবা Windows ও macOS-এর ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে হতো। এখন থেকে ব্রাউজার থেকেই সহজে কল করা যাবে।
নতুন আপডেটের মাধ্যমে WhatsApp Web-এ একটি Calls ট্যাব যুক্ত হয়েছে। এখানে ব্যবহারকারীরা তাদের আগের কলের ইতিহাস (Call History) এবং প্রিয় কনট্যাক্ট (Favorites) দেখতে পারবেন। এছাড়াও ডেস্কটপ অ্যাপে থাকা বেশ কিছু সুবিধাও এখন ওয়েব সংস্করণে পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে—
- স্ক্রিন শেয়ারিং (Screen Sharing)
- কল চলাকালীন রিঅ্যাকশন (Call Reactions)
- অডিও ও ভিডিও কলের পূর্ণ সমর্থন
- কল চলাকালীন ডিভাইস পরিবর্তনের সুবিধা
WhatsApp নতুন একটি Call Transfer ফিচারও চালু করছে। ধরুন, আপনি ল্যাপটপে কল রিসিভ করেছেন, কিন্তু পরে ফোনে কথা চালিয়ে যেতে চান। এখন আর কল কেটে নতুন করে যুক্ত হতে হবে না। এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে সহজেই কল স্থানান্তর করা যাবে।
গ্রুপ কলের জন্য WhatsApp এনেছে Waiting Room সুবিধা। এখন কেউ যদি আপনার শেয়ার করা কল লিংকের মাধ্যমে যুক্ত হতে চান, তাহলে তিনি সরাসরি কলে প্রবেশ করতে পারবেন না। Host চাইলে তাকে Approval দিয়ে কলে প্রবেশ করাতে পারবেন অথবা প্রয়োজনে তার জয়েনিং রিকুয়েস্টটি Reject করতে পারবে।
নতুন কল লিংক তৈরি করার সময় "Require approval to join" অপশন চালু করলে এই Waiting Room সক্রিয় হবে। অফিস মিটিং, অনলাইন ক্লাস কিংবা টিম ডিসকাশনের জন্য এটি বেশ কার্যকর হতে পারে।
কলের অভিজ্ঞতা আরও উন্নত করতে WhatsApp কিছু প্রযুক্তিগত পরিবর্তনও এনেছে। কোন কোলাহলপূর্ণ পরিবেশে ব্যাকগ্রাউন্ডের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে দেওয়ার জন্য Background Noise Suppression যুক্ত হয়েছে।
ভিডিও কল শুরু হওয়ার পর এখন প্রথম কয়েক সেকেন্ডের মধ্যেই HD (High Definition) ভিডিও স্ট্রিমিং চালু হবে। আগে অনেক সময় HD ভিডিওতে যেতে কয়েক সেকেন্ড বেশি সময় লাগত।
সম্প্রতি WhatsApp Username ফিচারের জন্য রিজার্ভেশন চালু করেছে। এই ফিচারটি সবার জন্য উন্মুক্ত হলে ব্যবহারকারীরা ফোন নম্বরের পরিবর্তে Username ব্যবহার করেই অন্যদের সঙ্গে যোগাযোগ ও কল করতে পারবেন। এতে ব্যক্তিগত নম্বর শেয়ার না করেও সহজে সংযুক্ত থাকা সম্ভব হবে। সামনে আসছে Username দিয়ে কল করার সুবিধা।
WhatsApp Web-এ কলিং সুবিধা যুক্ত হওয়ায় ব্যবহারকারীদের আর ডেস্কটপ অ্যাপ ইনস্টল করার প্রয়োজন হবে না। একই সঙ্গে Call Transfer, Waiting Room, উন্নত HD ভিডিও এবং Noise Suppression-এর মতো নতুন ফিচারগুলো ব্যক্তিগত ও পেশাগত-উভয় ধরনের যোগাযোগকে আরও সহজ ও কার্যকর করে তুলবে।
উৎস
ছবি/তথ্য: TechCrunch
মতামত দিন
এই লেখা কেমন লাগলো? ভুল/পরামর্শ লিখে পাঠান।