মুখ্য বিষয়বস্তুতে যান

পোস্ট

মো: লাবীব হাসান
মো: লাবীব হাসান

সম্প্রতি AI for Everyone কোর্সটি শেষ করলাম,...

সম্প্রতি AI for Everyone কোর্সটি শেষ করলাম, এই কোর্সের ইন্সট্রাক্টর হলেন Andrew Ng। তার পরিচয় হয়তো কাউকে আলাদা করে দেয়া লাগে না। এই কোর্সটি মূলত তাদের জন্য ছিল, যারা এআই নিয়ে কাজ করতে চায় বা বুঝতে চায়। এইটা করতে মুলত কোডিং জানা লাগে নাই আমার। যারা শুধু এআই কিভাবে কাজ করে বানানো যায়, ডাটা কালেকশনসহ কিভাবে একটা এআই টিম ও কোম্পানি বানাবেন সেই সমপর্কে ভালোভাবে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছেন। পারফেক্ট ফর বিগিনার যারা ভাবেন এআই আবার কি খায় না মাথায় দেয়।

এই কোর্স থেকে আমার সবচেয়ে বড় উপলব্ধির কথা বলি- এআই ছোটখাটো কোন বিষয় নয়। মূলত এটা হইল ডেটার খেলা, বড় বড় গাণিতিক সমস্যা, আর সমস্যা বোঝা এবং এইটার সহজ সমাধান। কোর্সের আরেকটা বিষয় এখানে শেখানো হয়েছে এআই কীভাবে বাস্তব ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য বা দৈনন্দিন জীবনের সমস্যার সমাধানে ব্যবহার করা যায়।

সবচেয়ে ভালো লেগেছে যে এআই শেখার আগে কী কী ভুল ধারণা দূর করা দরকার, সেটাও পরিষ্কার করেছেন এখানে। আগে ভাবতাম এআই দিয়ে মনে হয় সবই করা যায়। কিন্তু তিনি এখানেই ভুলটা ভাঙলেন দেখাইলেন কোথায় কোথায় এআই কে ধুলো দেয় যায় মানে এর সীমাবদ্ধতা।

এই কোর্স নতুন কিছু চিন্তা করাইতে সাহায্য করল। শিখলাম অনেক কিছুই। এআই নিয়ে চিন্তা আরও বিস্তৃত হল। ভাবতেছি এআই নিয়ে পরের আর্টিকেলটা লিখব। কি শিখলাম, জানলাম আপনাদেরও তো জানানো লাগবে। সাথে আমার জ্ঞান এর ঝালাই ও হয়ে গেল।

Andrew Ng
Andrew Ng

মো: লাবীব হাসান
মো: লাবীব হাসান

হ্যালো!!!!!! আমি লাবীব। এই ব্লগ লাবীব লেখে...

হ্যালো!!!!!!
আমি লাবীব। এই ব্লগ লাবীব লেখে শুরু করেছি আমার নিজের শেখা জিনিসগুলো সহজ বাংলায় লিখে রাখার জন্য। আমার বিশ্বাস- প্রতিদিন একটু একটু শেখা হলে, বড় কিছু করা সম্ভব। সখ করে বানাইলাম দেখি কিছু লিখতে পারি কিনা। হয়তো সময় হবে না বা অলসতায় লেখা হবে না। কিন্তু এইটাকে একটা মোটিভেশন হিসেবে রাখতে চাই- যে আমি কিছু করতেছি বা আমার লেখার জন্য আমার একটা পাবলিক কিছু আছে। চেষ্টা করব লেখার। অনেক পথ পাড়ি দেয়ার আছে। জানার আছে। নতুন কিছু করার আছে। বেস্ট অফ লাক।
ধন্যবাদ এখানে আসার জন্য। এইটাই মনে হয় হবে আমার প্রথম পোস্ট এখানে। একটা আর্টিকেল লিখছি সি++ এর STL এর চিটশিট নিয়ে। ওইটাই প্রথম লেখা। ওইগুলতে নিজের মতামত, বা নতুন কোন প্রযুক্তি বা কোন লার্নিং রিসোর্স থাকলে সেগুলা শেয়ার করব। আর এই পোস্ট এ কিছু ছোট ছোট লেখা লিখব। ডায়েরি বলতে পারেন। তো চলুন শুরু করা যাক- বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ।

Post image